- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোর হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান

তানোর হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা সরকারী হাসপাতালে এ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে তানোর উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তানোর উপজেলা সরকারী হাসপাতালে এ্যাম্বুলেন্স ও এসব চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

এদিকে এই উপলক্ষে উপজেলা পরিষদ হলঘরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার ও তানোর পৌর যুব লীগের সাবেক সভাপতি ইকবাল মোল্লা প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular