আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোর থানায় নতুন অফিসার ইন্চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কামরুজ্জামান মিঞা। তিনি ওসি রাকিবুল হাসানের স্থলাভিষক্ত হয়ে তার কাছে থেকে অফিসার ইন্চার্জের (ওসি) দায়িত্ব বুবে নিয়েছেন।
সম্প্রতি কলমা ইউনিয়নের (ইউপি) বিল্লী বাজারে তানোর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অপরাধীর কোনো পরিচয় নাই তার একটাই পরিচয় সে অপরাধী, তিনি বলেন, ইচ্ছে করলেই পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা অত্যন্ত কঠিন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, সকল অপরাধের মুলে রয়েছে, মাদক থেকেই প্রায় সকল অপরাধের সুত্রপাত, কাজেই আগে মাদককে কঠোর হাতে করতে হবে। তিনি বলেন, মাদকের আগ্রাশান ঠেকাতে মাদক প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও গ্রামীণ সংস্কৃতির প্রচলনে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ-ইভটিজিং, বাল্যবিবাহ সমাজবিরোধী সকল কাজের বিরুদ্ধে তিনি জিরো ট্রলারেন্স ঘোষণা করেন। তিনি পুলিশ সদস্যর উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু, দুষ্টের (মন্দ) দমন-শিষ্টের (ভাল) পালন নীতি অবলম্বন করে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, অনেক সময় আলোচনা সমালোচনায় পুলিশের নেতিবাচক দিকগুলোই বেশি মুখরোচক হয়ে ওঠে। কিন্ত্ত পুলিশ যে জনগণের বন্ধু,দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি পুলিশ সদস্যরা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই অনেক সময় তা জনগণ ভুলে যান।
বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ও অর্জন দিন দিন বেড়েই চলেছে। পুলিশ বাহিনীতে রয়েছে জনগণের কল্যাণে দিনরাত কাজ করা হাজারো মানবিক পুলিশ কর্মকর্তা-সদস্য রয়েছে। তিনি বলেন,অদৃশ্য করোনার আঘাতে পৃথিবী এখন অচেনা। পূর্ব থেকে পশ্চিম কিংবা উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীটাই যেন লন্ডভন্ড। ছোঁয়াচে এক অদৃশ্য জীবাণুর কারণে সবাই ভয়ে তটস্থ। আপন মানুষগুলো যেন পর হয়ে গেছে, অথচ করোনার সংক্রমণ রোধে জনসাধারণকে সুরক্ষা দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন পুলিশ।
