তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা হলঘরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলার প্রতিটি মন্দির কমিটির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ। এদিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মন্দির কমিটির সভাপতিদের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়।
অন্যদিকে একই দিন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশ ও দফাদারদের নিয়ে তানোর থানা চত্বরে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অফিসার ইন্চার্জ(ওসি) রাকিবুল হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী ও এসআই নিজাম উদ্দিন দুর্গাপূজার ডিউটি সংক্রান্তে বিষয়ে তাদের ব্রিফ প্রদান করেন।
গ্রামীণ কৃষি/আলিফ

