বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে গাছ চুরির ঘটনা ধাঁমাচাঁপা !

তানোরে গাছ চুরির ঘটনা ধাঁমাচাঁপা !

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আলোচিত গাছ চুরির ঘটনা ধাঁমাচাঁপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত ও চোর সিন্ডিকেটকে রক্ষায় রাজনৈতিক পরিচয়ের একটি গোষ্ঠী বিভিন্ন মহলে দৌঁড়ঝাপে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণে হাতেনাতে আটকের পরেও এঘটনায় মামলা বা গাছ উদ্ধারে তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে গ্রামবাসীর অভিযোগ।

গ্রামবাসীরা জানান, অভিযোগ না পাওয়ার অজুহাতে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানের একশ্রেণীর কর্তা ব্যক্তিরা একে অন্যর ওপর দায় চাপিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন বলে। তারা বলেন, সব বিষয়ে যদি অভিযোগ দিতে হয়, আর কোনো ক্ষমতাধরের বিরুদ্ধে কেউ যদি অভিযোগ না করে তবে কি সরকারি সম্পদ আত্মসাৎসহ আইনবিরোধী কাজের বিচার হবে না।

সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব কার ? তাহলে অভিযোগ ব্যতিত সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানের কি কোনো দায়িত্ব নাই ? ইত্যাদি হাজারো প্রশ্ন উঠেছে জনমনে সম্প্রতি তানোরে সরকারি খাস সম্পত্তির উপর থেকে মুকুলে পরিপুর্ণ প্রায় ৫৪টি গাছ বিক্রি ও গোপণে ১০টি আম গাছ কাটা হয়েছে । তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) ঝিনাখৈর ডাকাতমারী গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর সাদিকুল ইসলামের নেতৃত্বে আলাউদ্দিন আলী ও জয়নাল আবেদিন ঝুনু মুকুলে পরিপুর্ণ এসব আম গাছ চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া এলাকার খড়ি ব্যবসায়ীর কাছে ৫৮ হাজার টাকায় বিক্রি করেছে।

এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সরেজমিন ৬ মার্চ রোববার দেখা গেছে, ঝিনাখৈর ডাকাতমারী গ্রামের রাস্তার ধারে মুকুলে পরিপুর্ণ প্রায় ১০টি আমগাছ কাটা হয়েছে। এসময় গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৩২), আলমগীর (২৪) ও নজরুল ইসলাম (৪৫) জানান, গ্রামবাসির বাধানিষেধ উপেক্ষা করে জয়নাল আবেদিন ঝুনু গাছগুলো কেটেছে।

এবিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন ঝুনু বলেন, পুরো জায়গা খাস না, আর গাছগুলো বিক্রি ও তাকে কাটতে বলেছে চেয়ারম্যানের ডানহাত সাদিকুল ইসলাম। এবিষয়ে জানতে চাইলে সাদিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন ঝুনু ও আলাউদ্দিন এঘটনার সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে কথা বলেন।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিত্বে গাছ কাটা বন্ধ করা হয়েছে। তিনি বলেন, ঘটনা ইউএনও স্যারকে জানানো হয়েছে, জায়গা মাফজোক করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular