- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জতানোরে আনসার সদস্যর বৃক্ষরোপণ

তানোরে আনসার সদস্যর বৃক্ষরোপণ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে আনসার সদস্যরা কাঁমারগা ইউপির বিভিন্ন এলাকায় পতিত জমি ও রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির, ফলজ-বণজ এবং ওষুধী গাছের চারা রোপণ করেছে।

জানা গেছে, ২৬ জুন শনিবার কাঁমারগা ইউনিয়নের (ইউপি) সহকারি আনসার কমান্ডার জামিরুল ইসলাম নিজস্ব অর্থায়নে বিভিন্ন গ্রামের পতিত জমি ও রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শতাধিক গাছের চারা রোপণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোসলেম উদ্দিন প্রামাণিক, মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও হাবিল রানা প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular