- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাতানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে

তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে

আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থা ও মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, তানোরে চলতি ২০২০-২০২১ অর্থবছরে তৃতীয় পর্যায়ে স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দ টেস্ট রিলিফ টিআর ৩১টি প্রকল্প এবং কাবিটা ৮টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। জানা গেছে, অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর কঠোর অবস্থান এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলামের কঠোর নজরদারির ফলে এসব প্রকল্পের সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত গ্রামাঞ্চলের কাঁচা রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নে রাতারাতি এসব এলাকায় যোগাযোগের ব্যাপক পরিবর্তন দেখা গেছে। তানোরের কলমা, পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন কিছু প্রকল্প রয়েছে, যেখানে দেশ স্বাধীনের পরে কোনো উন্নয়ন কাজ (মাটির) পৌচ্ছেনি। এদিকে দীর্ঘদিন পরে এসব গ্রামাঞ্চলের রাস্তা-ঘাটের দৃশ্যমান ব্যাপক উন্নয়নে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সরেজমিন কলমা ইউপির ভালুকাকান্দর গ্রামে দেখা গেছে, ভালুকাকান্দর মুনসুরের বাড়ি হতে গিয়াসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও এইচবিবি করণ কাজ প্রায় সম্পন্ন হতে চলেছে। প্রকল্প বাস্তবায়নে প্রায় ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি আবু সাঈদ বলেন, এই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র পাল্টে যাবে। ভালুকাকান্দর গ্রামের জহির উদ্দিন (৫৫), আব্দুস সালাম (৪৫) ও সহীদুল ইসলাম(৩০) বলেন, এবার এসব উন্নয়ন কাজের মান নিয়ে তারা সন্তুষ্ট, তারা বলেন, এই রাস্তা গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular