শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরঢাকা শহরের বুক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা শহরের বুক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগর প্রতিনিধিঃ শনিবার (০৪ সেপ্টেম্বর,২০২১) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের বুক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলছে, চলবে। অবৈধ দখলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মিরপুর- ১ এর বিশিল এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে৷

দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মেয়র বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতিতে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্যই পরিষ্কার-পরিছন্নতার মাধ্যমে সুস্থ্যতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে একাধিক বাসাবাড়ি পরিদর্শনকালে ডিএনসিসি মেয়রের  উপস্থিতিতে মিরপুর-১ এর দক্ষিণ বিশিল ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও রাস্থা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং সামগ্রীগুলো ৬ হাজার ১৮০ টাকায় স্পট নিলাম করা হয়।

গ্রামীণ কৃষি/জামাল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular