- বিজ্ঞাপন -
হোম মহানগরঢাকা বিভাগের দুজন জেলা প্রশাসকের বিদায় ও নব্য পদায়িত দুজন জেলা প্রশাসকের...

ঢাকা বিভাগের দুজন জেলা প্রশাসকের বিদায় ও নব্য পদায়িত দুজন জেলা প্রশাসকের বরণ অনুষ্ঠিত

নগর প্রতিনিধিঃ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার, ঢাকা এর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকা বিভাগের দুজন জেলা প্রশাসকের বিদায় ও নব্য পদায়িত দুজন জেলা প্রশাসকের বরণ অনুষ্ঠিত হয়।

বিদায়ী জেলা প্রশাসকগণ হলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.জসিম উদ্দিন এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে জুমের মাধ্যমে উপস্থিত ছিলেন সদ্য পদায়িত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ, মুস্তাইন বিল্লাহ এবং মোহাম্মদ শামীম আলম, সদ্য পদায়িত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিভাগের পক্ষ থেকে সদ্য পদায়িত জেলা প্রশাসকগণকে বরণ করে নেন মো. মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা। মান্যবর বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বিদায়ী জেলা প্রশাসকগণের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments