বুধবার, আগস্ট ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

গ্রামীণ কৃষি ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে দেশের কোথাও এই ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল মিয়ানমারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, এ সময় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।

গ্রামীণ কৃষি/জামাল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular