Home খেলাধুলা ডিপিএল আগামী ৩১ মে থেকে শুরু

ডিপিএল আগামী ৩১ মে থেকে শুরু

ডিপিএল আগামী ৩১ মে থেকে শুরু

ক্রীড়া ডেস্কঃ আগামী ৩১ মে থেকে ২০১৯-২০ সালের বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) শুরু করার সিদ্বান্ত নিয়েছে ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম)।
লিগটি ৬ মে থেকে শুরুর কথা ছিলো। তবে কোভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় এবং বর্তমান লকডাউনের কারনে লিগের শুরুটা পিছিয়ে দিতে বাধ্য হয় সিসিডিএম।
২০১৯-২০ সালের মৌসুমটি গেল বছরের ১৯ মার্চ স্থগিত হয়ে যায়। দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ায় এক রাউন্ড পরই লিগটি স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এবার প্রতিযোগিতাটি সম্পূর্ণ নতুন রুপে শুরু হবে এবং অন্যবারের ন্যায় ৫০ ওভারে না হয়ে, তা টি-টুয়েন্টি ফরম্যাটে হবে।
সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, ‘বিসিবি’র সমর্থন নিয়ে ৩১ মে থেকে ডিপিএল আয়োজনের পরিকল্পনা করেছে সিসিডিএম। আগেই সিদ্ধান্ত হয়েছিলো, এটি টি-টুয়েন্টি ইভেন্ট হবে। ব্যস্ত আন্তর্জাতিক সূচী এবং আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে, আমরা বিশ্বাস করি, ২০১৯-২০ লিগের জন্য টি-টুয়েন্টিই আদর্শ ফরম্যাট।’
তিনি আরও বলেন, ‘এই সময় খেলোয়াড়দের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে একটি স্পষ্ট ধারনা দিয়েছেন বিসিবি সভাপতি। চলতি মৌসুমে দু’টি টুর্নামেন্ট সাফল্যের সাথে শেষ করেছে বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে আথিয়েতা দিয়েছে। আমরা এই শিক্ষাগুলি থেকে শিখবো এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু ডিপিএলের জন্য পরিকল্পনা করবো। এই লিগটি খেলোয়াড় এবং ক্লাবগুলির কাছে কি, আমরা তা জানি এবং পরিকল্পনার সময় তাদের সমর্থনের প্রশংসা করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here