- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাটি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট যেভাবে কিনবেন

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট যেভাবে কিনবেন

ক্রীড়া ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যেও ক্রিকেটপ্রেমিদের জন্য সুখবর দিলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি। আগ্রহী দর্শকদের মাঝে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করা হয়েছে।

ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বিশ্বকাপে অনুষ্ঠিত হবে মোট ৪৫টি ম্যাচ। স্টেডিয়ামে ঢুকে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এও জানিয়ে দেওয়া হয়, কিভাবে টিকিট সংগ্রহ করতে পারবেন তারা।

রোববার থেকেই শুরু হয় বিশ্বকাপের টিকিট বিক্রি। টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে কেনা যাবে টিকিট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬টি দলের সবগুলো ম্যাচের জন্যই টিকিট ছাড়া হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তুলনায় কম মূল্যেই আমিরাতে বিশ্বকাপের খেলা দেখা যাবে। আরব আমিরাতে বিশ্বকাপ টিকিটের নূন্যতম মূল্য ৩০ দিরহাম। ওমানে টিকিটের নূন্যতম মূল্য ১০ ওমানি রিয়াল।

আরব আমিরাতের মাঠগুলোতে মোট দর্শকাসনের ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন বিশ্বকাপে। ওমান ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অস্থায়ীভাবে ৩ হাজার দর্শকাসনের বন্দোবস্ত করা হচ্ছে। আইসিসি জানিয়েছে, তারা এবং আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খুব নিবিড়ভাবে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ করানোর বিষয়টি মনিটর করছে। যদিও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার জন্য দর্শকদের মেনে চলতে হবে করোনা প্রোটোকল। 

প্রসঙ্গত, ১৭ অক্টেবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

গ্রামীণ কৃষি/হানিফ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular