মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪ তম জন্মবার্ষিকী ।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া ও মোনাজাত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন, লাইব্রেরিয়ান প্রফেসর ড. মো. আবু জুবাইর, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এছাড়া মওলানা ভাসানীর পরিবার, মওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, ভাসানী পরিষদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিন মাজার প্রাঙ্গনে ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular