গ্রামীণ কৃষি ডেস্কঃ জেলায় মুজিববর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্প জয়বাংলা পল্লীতে বিনামূল্যে ১ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প জয়বাংলা পল্লীতে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার।
বিএমডিএ দিনাজপুর রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মো. নুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএ রিজিয়নের সহকারী প্রকৌশলী এএসএম দেলোয়ার হোসেন, চেহেলগাজী ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির আলীসহ প্রমুখ।
এরপর দুপুরে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামে বিএমডিএ দিনাজপুর রিজিয়ন এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প জয়বাংলা পল্লীতে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। বিএমডিএ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. নুর ইসলাম। আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। আজ এই দু’টি স্থানে ১ হাজার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
গ্রামীণ কৃষি/ রাশেদ

