শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকজাপানে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ৩১ অক্টোবর নির্বাচন

জাপানে পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ৩১ অক্টোবর নির্বাচন

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

চলতি মাসের ৪ তারিখে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর ১০ দিনের মাথায় নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন তিনি। চার বছরের জন্য নির্বাচিত নিম্নকক্ষের বর্তমান মেয়াদ অক্টোবরের ২১ তারিখে উত্তীর্ণ হয়ে যাবে। এমন অবস্থায় নতুন নির্বাচনের আয়োজন করাটা নতুন প্রধানমন্ত্রীর জন্য সাংবিধানিকভাবে অগ্রাধিকারের বিষয়। 
পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নতুন নির্বাচনের তারিখের মধ্যে ব্যবধান মাত্র ১৭ দিন। জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব নির্বাচনই মেয়াদোত্তীর্ণ হওয়ার আগে অনুষ্ঠিত হয়েছে। সানকেই সংবাদপত্র পরিচালিত এক জরিপে দেখা গেছে, জাপানের ৪৮ শতাংশ ভোটার চান কিশিদার প্রশাসন করোনাভাইরাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করুক। এরপর তারা চান, অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে ওঠা ও কর্মসংস্থান নিয়ে সরকার কাজ করুক।
বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটসের প্রতি মানুষের নিম্ন সমর্থন হার কাটিয়ে ওঠাটাই বড় চ্যালেঞ্জ। আশাহি শিমবুনের সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, মাত্র ১৩ শতাংশ মানুষ দলটিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। বিপরীতে এলডিপিকে ভোট দিতে চান ৪৭ শতাংশ মানুষ।

গ্রামীণ কৃষি/আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular