নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় ম্যাগাজিন অগ্নিবার্তা’র ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর তোপখানা রোডস্হ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অগ্নিবার্তা’র সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক এম এ এ সৌরভ খান। স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবার্তার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তফা দুলাল।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) এর কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক গ্রামীণ কৃষি’র উপদেষ্টা সরকার মো. আবুল কালাম আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এস এম আশরাফুল আলম, বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গ্রামীণ কৃষি’র সাংবাদিক গিলবার্ট গমেজ শিশির ও ডা: শাহ্ কামাল (শ্যামল), বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কৃষিবিদ হাসান রুহি ।
