নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি হাইব্রিড ও উন্নত জাতের সবজি বীজ চাঁদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ মো. জাকির হোসেন মিঠু’কে তার জমিতে চাষাবাদ করার জন্য প্রদান করেন গ্রামীণ কৃষির সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।

পরে এস এম আশরাফুল আলম তার (জাকির হোসেন মিঠু) পোল্ট্রি খামার পরিদর্শন করেন। তিনি একজন কঠোর পরিশ্রমী ও উদ্যোক্তা। পোল্ট্রি খামার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে খামারটি পরিপাটিভাবে সাজানো গোছানো। পোল্ট্রি খামার করে কিছুটা হলেও দেশের মুরগি ও ডিমের চাহিদা পূরণ করছেন তিনি। সেই সঙ্গে পুষ্টির যোগানও দিচ্ছেন। গ্রামীণ কৃষির সম্পাদক তার সাফল্য কামনা করেন।
উল্লেখ্য,সবজি বীজ বিতরণ ও সার্জিক্যাল মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
