এম. জুলফিকার আলী ভূট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আগত ৩৩ ব্যাটালিয়নের সিও আসাদুজ্জামান (গনি) কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন, গুইমারা থানার এস.আই মো. জহিরুল ইসলাম, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, সিন্দুকছড়ি মৌজার মৌজা প্রধান সুইনুপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেনসহ আরও অনেক শিক্ষক, হেডম্যান, কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহনে এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষাসহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।
