রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলাগুইমারার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান

গুইমারার সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী কর্তৃক অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান

এম. জুলফিকার আলী ভুট্টোঃ পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

আজ রোববার সকাল ৯ টায় সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জোন সদরে সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মাঝে ঢেউটিন, দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান, স্কুল ব্যাগ ও বই বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোনের অন্যান্য দায়িত্বপূর্ণ অফিসার ও সাংবাদিকবৃন্দ। জোন কমান্ডার বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রেখে জনকল্যাণে একে অপরের সহযোগিতা ও মিলেমিশে থাকার পরামর্শ দেন। এ জোন আপনাদের সুখ, দুঃখে পাশে ছিল ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments