- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণগুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গুইমারার সিন্দুকছড়ি জোন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

এম. জুলফিকার আলী ভুট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি সেনা জোন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণ মুলক কর্মসূচী পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা ও বই প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে ধারাবাহিক ভাবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিশেষ পরামর্শ দেন এবং এই ধরনের উদ্দিপনা মূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তষ্টি প্রকাশ করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular