- বিজ্ঞাপন -
হোম কৃষিগুইমারায় কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

গুইমারায় কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

এম. জুলফিকার আলী ভুট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে মৎস্য অধিদপ্তরাধীন অনুন্নয়ন (রাজস্ব) খাতের কার্প জাতীয়, জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার দীপন চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, গুইমারা উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার ম্রাসানাই মারমা। প্রশিক্ষণে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular