খাগড়াছড়ি সংবাদদাতাঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ মৌ-চাষ প্রকল্প, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি কর্তৃক বাস্তবায়িত এবং ইউএনডিপির সহযোগিতায় জেলার মানিকছড়ি উপজেলার আগ্রহী ৩৫ জন কৃষকদের মৌ-চাষে প্রশিক্ষণ প্রদান করে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মৌ-চাষ করার জন্য বিনামূল্যে সরঞ্জামাদি বিতরণ করা হয়। মানিকছড়ি উপজেলার সকল কৃষক মৌ-চাষের আওতায় আসে তার মধ্য থেকে তিন জন মৌ-চাষী, পার্বত্য অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের ৩ জন কৃষক সহায়ক সফলতার মুখ দেখেছেন তারা হলেন যথাক্রমে ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের, মনি পাড়া কৃষক মাঠ স্কুলের কৃষক সহায়ক, অংশিহলা মারমা, পূর্ব হেডম্যান পাড়া কৃষক মাঠ স্কুলের কৃষক সহায়ক, সাথোয়াই মারমা এবং ২নং বাটনাতলী ইউনিয়নের, শিম্প্রু পাড়া কৃষক মাঠ স্কুলের কৃষক সহায়ক, মো. ফোরকান আলী।

মৌ-চাষ করে সফলতার মুখ দেখেছেন, তাদের এই সকল কর্মকান্ড সরেজমিনে পরিদর্শনে আসেন, পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের, মানিকছড়ি উপজেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ফরিদ-উজ-জামান স্বাধীন।
গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

