এম. জুলফিকার আলী ভূট্টোঃ দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্যোগে “আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ” এই প্রতিপাদ্য সামনে রেখে পার্বত্য খাগড়াছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৪ পালিত হয়েছে ।
রবিবার সকাল ১১ টায় দিবসটি পালন উপলক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি টিবি লেপ্রোসি প্রোগ্রাম অফিসার পরেশ চাকমা, ডিএসএমও টিবি লেপ্রোসি ডা. সজিব চাকমা, খাগড়াছড়ি জেলার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মেমং মারমা, জেলা কুষ্ঠরোগ বিভাগের সমন্বয়ক বীরো মোহন ত্রিপুরা।
সভার শুরুতে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার পরশ চাকমা উপস্থিত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের অবগতির জন্য কুষ্ঠ রোগে আক্রান্তদের চিহ্নিতকরণ, চিকিৎসা ও সামাজিক ভাবে কুষ্ঠ রোগে আক্রান্তদের সম্পর্কে তথ্য সরবরাহের উপর গুরুত্বারোপ করে একটি তথ্য চিত্র প্রদর্শনী করেন।
এ সময় ডাক্তারেরর পরামর্শ সঠিক নিয়মে ঔষধ খেলে কুষ্ঠ ভালো হয় মন্তব্য করে বর্তমানে উপজেলাসহ খাগড়াছড়িতে ৪৪ জন রোগী সনাক্ত করা হয়েছে। চিকিৎসা নিয়ে ২৩ জন ভালো হয়েছে। এ ছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন এবং গেড ওয়ান ও গেড টু পর্যায়ের রোগী পাওয়া গেছে দু’জন। এরপর পরই খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেছেন, কুষ্ঠ রোগ নির্মুলে ও সনাক্তকরণে সকলকে সহযোগিতা করতে হবে।
তিনি কুষ্ঠরোগে আক্রান্তদের চিকিৎসা প্রদান করলে রোগী সম্পূর্ন ভালো হয় বলে মন্তব্য করে কুষ্ঠরোগ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ট্রিপল জিরো নীতি বাস্তবায়ন করতে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে নিরলস ভাবে । এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন বিভাগের আমন্ত্রিত প্রতিনিধিগণের সমন্বয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
