শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাকাবাডিতে সেরা বিজিবি ও আনসার

কাবাডিতে সেরা বিজিবি ও আনসার

গ্রামীণ কৃষি ডেস্কঃ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কাবাডি ডিসিপ্লিনের পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নারী বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ আনসার।
শুক্রবার (৯ এপ্রিল) কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ফাইনালে বিজিবি ২৪-২২ পয়েন্টে বিমান বাহিনীকে হারিয়েছে। এই বিভাগে যৌথভাবে ব্রোঞ্জপদক জিতেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
নারীদের ফাইনালে বাংলাদেশ আনসার ১৫-১৪ পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়। এই বিভাগে যৌথভাবে ব্রোঞ্জপদক জিতেছে নড়াইল জেলা ও ফরিদপুর জেলা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments