- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জকাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান প্রসব করায় উপহার পেলেন তিন প্রসূতি

কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান প্রসব করায় উপহার পেলেন তিন প্রসূতি

কাজিপুরঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়া তিনজন প্রসূতিকে উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জন্ম-মৃত্যুর নিবন্ধন বিষয়ে এক সেমিনারে অংশ নেন সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডিএলজি) তোফাজ্জল হোসেন। সেমিনার শেষে তিনি স্বাস্থ্যকমপ্লেক্সে স্বাভাবিকভাবে জন্ম দেয়া প্রসূতিদের খোঁজ খবর নেন। স্বাস্থকেন্দ্রে এসে নিরাপদে সন্তান জন্ম দেয়া ওই তিন প্রসূতিকে উপহার প্রদান করেন।

এসময় ডিডিএলজি বলেন, ওই তিন সাহসী মা যমুনা নদী পার হয়ে কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে এসেছে। এই সিদ্ধান্ত সঠিক ছিলো। আমি আজকেই তাদের জন্ম নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করার ব্যবস্থা নিচ্ছি। বর্তমান সরকার জন্ম মৃত্যু নিবন্ধনের গুরুত্ব দিয়েছেন। যথাসময়ে এই কাজগুলো করা জরুরি। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, আবাসিক মেডিকেল অফিসার, ডা. জাকারিয়া খান, উপজিলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, সমাজসেবা অফিসার আলাউদ্দিন, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিলসহ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত নার্সগণ।

গ্রামীণ কৃষি / চয়ন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular