এম কায়সার হোসাইন
১৯৬০ দশকে এলিফ্যান্ট রোডের এরোপ্লেন মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা মো. ইসমাইল (মৃত্যু ১৯৮১) তাঁর পিতা ছিলেন মো. ইব্রাহিম, তিনি ছিলেন ঢাকা নবাবদের স্টেটের মুনশি। সে সুবাদে নীলক্ষেত ও লালমাটিয়া এলাকায় তিনি বেশ কিছু জমির মালিকানা পান, তার মৃত্যুর পর তার পুত্র মোঃ ইসমাইল নিজেদের প্রায় ৯ কাঠা জমির ওপর ১৯৬০ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু করেন।
তৎকালীন সময় মসজিদটি ছিল এক তলা। এক তলার ছাদের ওপর স্থাপন করা হয় উড়োজাহাজের আদলের একটি মডেল এরপর একতলা থেকে দোতলা করা হয়। পরবর্তি সময়ে পাঁচ তলা করা হয়।

১৯৭৯ সালে মসজিদটি ওয়াক্ফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। ২০০২ সালে চালু হয় আবাসিক মাদ্রাসা। মোঃ ইসমাইল মসজিদটিকে একটি ল্যান্ডমার্ক হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তৎকালীন সময়ে ছাতা মসজিদ, জাহাজ মসজিদ ইত্যাদি নামে মসজিদ ছিল। তিনি সম্ভবত চেয়েছিলেন এরোপ্লেন প্রতীকের কারণে মসজিদকে একনামে সবাই চিনুক।

