বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তি‘ইমপোরিয়া’ প্রতিবন্ধী ব্যক্তি ও চাকরি দাতাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেঃ পলক

‘ইমপোরিয়া’ প্রতিবন্ধী ব্যক্তি ও চাকরি দাতাদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবেঃ পলক

গ্রামীণ কৃষি ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিবন্ধীসহ দেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার।
প্রতিমন্ত্রী আজ দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী সফটওয়্যার ‘ইমপোরিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
আইসিটি বিভাগের ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ (এনডিডি) সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের অধীনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে প্রযুক্তিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল প্লাটফম ‘ইমপোরিয়া’ তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের আয়োজনে জবফেয়ারে প্রতিবন্ধী শিক্ষিত ভাই বোনেরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইন্টারভিউ দিতে ঢাকা আসেন। তাদের সময়, খরচ ও হয়রানি কমাতে এ প্লাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এর মাধ্যমে প্রতিবন্ধী ভাই বোনেরা আইসিটি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ, চাকরি প্রত্যাশীগণ জীবন বৃত্তান্ত জমা রাখা এবং চাকরির ইন্টারভিউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করতে পারবে।
প্রতিবন্ধীদের সুযোগের সমতা, অধিকার নিশ্চিত করতে সকল সক্ষম ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি’র পরিচালক এনামুল কবির, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।
প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ‘ইমপোরিয়া’ সফটওয়্যারটি তৈরি করা হয়। ‘ইমপোরিয়া’ সফটওয়্যারে প্রবেশের লিংকঃ https://emporia.bcc.gov.bd
পরে, প্রতিমন্ত্রী ‘ইমপোরিয়া’ সফটওয়্যারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments