বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগরআজ নিউমার্কেট থেকে হাতিরপুল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আজ নিউমার্কেট থেকে হাতিরপুল গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

পাইপলাইন মেরামত কাজের জন্য রাজধানীর নিউমার্কেট, হাতিরপুলসহ বেশকিছু এলাকায় আজ রোববার (৪ অক্টোবর) গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস পাবেন না এসব এলাকার বাসিন্দারা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি জানিয়েছে, রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ এর আশপাশের এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওইসব এলাকায় গ্যাসের পাইপলাইন জরুরিভাবে মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস। সন্ধ্যা ৬টার পর আবার ফের গ্যাস সরবরাহ শুরু হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments