বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিজ্ঞান ও প্রযুক্তিআগামী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ডিজিটাল আর্কাইভ নির্মাণ করা...

আগামী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ডিজিটাল আর্কাইভ নির্মাণ করা হবেঃ পলক

গ্রামীণ কৃষি ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসবিকৃতিরোধ করে আগামী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ডিজিটাল আর্কাইভ নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্তের কপিরাইট জালিয়াতি ঠেকাতে আইসিটি বিভাগের ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহারও করা হবে।
জুনাইদ আহমেদ পলক আজ সকালে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)’র উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল আর্কাইভ তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
স্বাধীনতা বিরোধীচক্র এখনো অনলাইন প্লাটফর্মে মুক্তিযুদ্ধসহ সরকারবিরোধী অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটিকে সুসংহত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।
“মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্য-বিভ্রাট ও গুজব বিড়ম্বনা” শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট গবেষক অমি রহমান পিয়াল।
ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া ইউংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কোভিদ, বিসিএস’র সভাপতি শাহিদ-উল-মুনীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লাফিফা জামাল বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী টিএমজিবি সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইট িি.িঃসমন.ড়ৎম উদ্বোধন করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments