বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম ধর্মআগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামীকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মুকাররম) সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদ-পর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান-মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স-নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments