বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরঅসহায় ও দুস্হদের মাঝে ইফতার বিতরণ

অসহায় ও দুস্হদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার ( ১৩ মার্চ ) বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র (BPF) উদ্যোগে রাজধানীর পুরান ঢাকার একটি এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ জনের অধিক ব্যক্তিদের মধ্যে মোরগ-পোলাও, খেজুর সমন্বয়ে প্রস্তুতকৃত ইফতার প্যাকেট বিতরণ করা হয়।

এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র (BPF) কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন একটি অরাজনৈতিক কল্যাণমুখী পেশাজীবী সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular