এম জেড মাসুদ (ভ্রাম্যমাণ প্রতিনিধি): মহামারী করোনা পরিস্থিতিতে রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর অন্তর্ভুক্ত ২২ নং ওয়ার্ডের হাজারীবাগ এলাকার ভাগলপুরলেনের কোম্পানিঘাট গলিতে OMS দোকানে (চাল ও আটা) বিক্রিতে মানছে না সরকারের কোন নিয়মনীতি।

নির্মানাধীন একটি বাড়ীর নিচে ভাড়া নেয়া এই দোকানে বিক্রি হচ্ছে OMS এর চাল ও আটা । নির্মানাধীন ভবনের কোন তথ্য নিচে সাইনবোর্ড নেই। নেই কোন বাড়তি নিরাপত্তা। যে কোন সময় উপর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মা-বোন’রা আঘাত প্রাপ্ত হতে পারেন।
জানা যায় খাতা থাকলে ও ক্রেতাদের স্বাক্ষর / টিপসই নেয়ার বালাই নেই রক্ষিত খাতায় ।
মানছে না সরকারের নিয়ম অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি। এতে করে স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। এই দোকানের ডিলারের নাম জনৈক নুরুন নবী আক্তার।

ভূক্তভোগী এক ক্রেতা সোহেল জানান এরা নাকি ওজনের ক্ষেএে একেবারেই উদাসীন। প্রতিবাদ করে অপমান হতে হয়।
ভূক্তভোগী সুফিয়ার অভিযোগে জানা যায় খোলা বাজারে OMS এর এগুলো পাওয়া যাচ্ছে বেশি দামে। এই বিষয় নিয়ে জানার জন্য তাকে খোঁজ করে ও দোকানের পাশে পাওয়া যায়নি।
এই ব্যস্তরোডে রিকশা, গাড়ী চলাচলের কারনে লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নর- নারীদের সহ রাস্তায় চলাচলে চরম ভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও পথিকদের অভিযোগ।

