শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরসেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’-ডিআরইউ

সেরা রিপোর্টারকে সম্মাননা দিল ‘নগদ’-ডিআরইউ

গ্রামীণ কৃষি ডেস্কঃ ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’ শিরোনামের এই আয়োজনে উপস্থিত থেকে সেরা রিপোর্টারদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় ‘নগদ’ ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, একটি ভালো রিপোর্টের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসে; যা আসলে সমাজ বদলের হাতিয়ার হিসেবেও কাজ করে। তিনি বলেন, “আমি হৃদয় থেকে বিশ্বাস করি, আজ যারা সেরা রিপোর্টের জন্য সম্মানিত হয়েছেন, তাদের তালিকা থেকেই সামনের দিনের মানিক মিয়া বা জহুর হোসেন চৌধুরীর মতো প্রথিতযশা সাংবাদিক বেরিয়ে আসবেন।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ‘নগদ’-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ‘নগদ’-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২১’-এর জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক মাইনুল হাসান সোহেল এবং সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

সংবাদপত্র-অনলাইন এবং টেলিভিশন-রেডিও এই দুই ক্যাটাগরিতে যথাক্রমে ১৩টি ও ৯টি বিষয়ে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়। সেরা দশ জন সিনিয়র সম্পাদক জমা পড়া ২৪২টি রিপোর্ট থেকে অনেক যাচাই-বাছাই করে ২২টি রিপোর্ট চূড়ান্ত করেন।

গ্রামীণ কৃষি/আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular