- বিজ্ঞাপন -
হোম জাতীয়সারাদেশে কঠোর লকডাউন আগামী সোমবার থেকে

সারাদেশে কঠোর লকডাউন আগামী সোমবার থেকে

গ্রামীণ কৃষি ডেস্কঃ কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন থেকে পরবর্তী ৭ দিন সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
এ সময় জরুরী পরিসেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আজ শুক্রবার রাতে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, জরুরী পণ্যবাহী যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরী কারন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।
এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular