- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাসাফের ফাইনাল আজ

সাফের ফাইনাল আজ

গ্রামীণ কৃষি ডেস্কঃ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে সেই ফাইনালে লড়বে সাতবারের চ্যাম্পিয়ন ভারত আর প্রথম শিরোপার খোঁজে থাকা নেপাল।

সবশেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে ভারত। সেই ম্যাচে লাল কার্ড দেখায় ফাইনালে ভারতের ডাগআউটে দেখা যাবে না প্রধান কোচ ইগর স্টিমাচকে। তবে এতে আশা হারাচ্ছেন না সুনীল ছেত্রীরা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সহকারী কোচ জানালেন সে কথাই, ‘আমরা ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত। জয়ের ব্যাপারেও দারুণ আত্মবিশ্বাসী।’ 

লিগপর্বে ভারতের কাছে হেরেছিল নেপাল। ফাইনালে এর পুনরাবৃত্তি হতে দিতে নারাজ নেপালের সহকারী কোচ কিরণ শ্রেষ্ঠা, ‘ভারত কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে লড়াই করা সহজ কথা নয়। কিন্তু আমরা দেশের মানুষকে সুখী করতেই মাঠে নামব।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular