শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণসকল বিশ্ববিদ্যালয়কে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির আহ্বানঃ ইউজিসির

সকল বিশ্ববিদ্যালয়কে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির আহ্বানঃ ইউজিসির

গ্রামীণ কৃষি ডেস্কঃ দেশের সকল বিশ্ববিদ্যালয়কে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।
আজ  ‘শৃঙ্খলা ও আচরণ বিধি’ শীর্ষক পাঁচ দিনের ভার্চুয়াল এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ১০ হাজার ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। ফলে বিশ্ববিদ্যালয়সমূহকে যুগোপযোগী গুণগত শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন দিয়ে এ লক্ষ্য অর্জনে সরকারকে সহায়তা করা প্রয়োজন।
প্রফেসর সাজ্জাদ আধুনিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। সেইসাথে তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানব সম্পদ তৈরির ওপরেও গুরুত্বারোপ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 আইএমসিটি বিভাগের উপ পরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। 
এত বক্তব্য রাখেন আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া এবং পাবলিক বিশ্বদ্যিালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারি পরিচালক মো. গোলাম দস্তগীর।
কর্মশালায় কমিশনের ২০ জন সিনিয়র সহকারি পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular