শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকশান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরে শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন সাংবাদিক মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতব। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করেছে।  

পুরস্কার বিষয়ে নোবেল কমিটি বলছে, গণতন্ত্র ও টেকসই শান্তির পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখার জন্য এই দুই সাংবাদিককে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

মারিয়া রেসা ফিলিপাইনে ক্রমবর্ধমান ক্ষমতার অপব্যবহার, সহিংসতা ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে তার মত প্রকাশের ক্ষমতা কাজে লাগিয়েছেন। দিমিত্রি মুরাতভ কয়েক দশক ধরে ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রাশিয়ার বাক স্বাধীনতা রক্ষা করেছেন।

এক বিবৃতিতে নোবেল কমিটি বলেছে, ২০২১ সালের শান্তি পুরস্কার বিজয়ীরা হলেন সকল সাংবাদিকের প্রতিনিধি যারা এমন একটি বিশ্বে এই আদর্শের পক্ষে দাঁড়িয়েছেন যেখানে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা ক্রমবর্ধমান প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি।

গ্রামীণ কৃষি/আ

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular