- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড়ে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগড়ে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িঃ বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়নের আয়োজনে খাগড়াছড়ির রামগড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

এ সময় দুর্গম পাহাড়ী জনপদের দুই শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধ প্রদান করা হয়। বুধবার রামগড় ইউনিয়নের বৈদ্যপাড়ায় এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান।

জানা যায় ২৩ বিজিবি জামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রাহমান রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। রামগড় ব্যাটালিয়নের আওতাধীন বৈদ্যপাড়া সিআইও ক্যাম্পের ব্যাবস্থাপনায় দুর্গম, অনুন্নত বৈদ্যপাড়া ও তার আশপাশ এলাকার প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular