বুধবার, এপ্রিল ২২, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড়ে ফল মেলা অনুষ্ঠিত

রামগড়ে ফল মেলা অনুষ্ঠিত

সম্প্রতি রামগড়ে কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ ও রাসায়নিক উপকরণ বিতরণ এবং ফল মেলা অনুষ্ঠিত। রামগড় কৃষি সম্প্রসারণ অফিসের চত্বরে অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক উপকরণ বিতরণের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই কৃষি উপকরণ বিতরণ করেছে রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পাশাপাশি জাতীয় ফল মেলা-২০২২ পালিত হয়েছে। “বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুটি ই আসে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরেক রকম ফল নিয়ে সাজানো হয়েছে মেলার প্রদর্শনী। রামগড় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। উপস্থিত ছিলেন রামগড় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. রাশেদ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার, আলী আহমেদ, উপজেলা মৎস্য অফিসার,বিজয় কুমার দাস, সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন প্রমুখ।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular