বুধবার, এপ্রিল ২২, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড় স্টুডেন্টস ফোরামের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

রামগড় স্টুডেন্টস ফোরামের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

খাগড়াছড়িঃ খাগড়াছড়ির রামগড়ে রামগড় স্টুডেন্টস ফোরাম (আরএসএফ) ঈদ পুনর্মিলনী, নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় রামগড় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার (১২ জুলাই-২০২২) বিকেলে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো. রফিকুল আলম কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মহিউদ্দীন মুরাদ। উপস্হিত ছিলেন অ্যাডভোকেট আবু তাহের রনি, সাবেক সভাপতি নুরুল আবছার দৃষ্টি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আতিক, বর্তমান কমিটির সভাপতি ইয়াসির আরাফাত অনিক, সাধারণ সম্পাদক রবিউল হাসান, সহ-সভাপতি মোহাম্মদ।

প্রধান অতিথি রফিকুল আলম কামাল বলেন, উপ‌জেলায় বিশ্ব‌বিদ্যালয় শিক্ষার্থী‌দের এই মহৎ উ‌দ্যোগ খুবই প্রশংস‌নীয়। আশা ক‌রি আরএসএফ এর মাধ্য‌মে উপ‌জেলায় উচ্চ শিক্ষার হার বে‌ড়ে যা‌বে। তোমরা যারা শিক্ষার্থীরা আ‌ছো সবাই স্বপ্ন দেখ‌বে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প‌রিশ্রম কর‌বে।

তিনি আরও বলেন, যারা বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যাল‌য়ে ভ‌র্তি প‌রীক্ষা দি‌তে যায় তা‌দের প‌রি‌চিত কেউ না থাক‌লে তাদের খুবই হতাশায় পর‌তে হয়। আরএসএফ এসব শিক্ষার্থী‌দের সহ‌যো‌গিতা ক‌রে। এটা খুবই মহৎ কাজ। তিনি আরএসএফ এর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

গ্রামীণ কৃষি / এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular