- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকমিয়ানমারের ক্ষমতাচ্যুত দলের নেতা সুকি ও অন্যদের মুক্তির আহ্বান

মিয়ানমারের ক্ষমতাচ্যুত দলের নেতা সুকি ও অন্যদের মুক্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দল মঙ্গলবার দেশটির আটক নেত্রী অং সান সুকি এবং অন্য নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার একদিন পর দলটি এ আহ্বান জানালো। খবর এএফপি’র।
দাপ্তরিক ফেসবুক পেজে দেয়া বার্তায় দলটি ‘প্রেসিডেন্ট (উইন মিন্ট) ও স্টেট কাউন্সিলরসহ (সুকি) সকল বন্দিকে ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছে।’
এতে আরো বলা হয়, ‘আমরা এটাকে রাষ্ট্রের ইতিহাসের একটি কলঙ্ক হিসেবে দেখছি।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular