এম. জুলফিকার আলী ভূট্টোঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে সমবায়ীদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা সমবায় অফিসার মো. আইউবুর রহমান, প্রশিক্ষণ অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ভেটেরিনারী সার্জন রনি কুমার দে, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. বেলাল হোসাইন’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক, মো. আবুল কাশেম, খাগড়াছড়ি জেলা সমবায় অফিসের সহকারী প্রশিক্ষক মনিময় খীসা, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সুইচিংপ্রু মারমা ও অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক এম. জুলফিকার আলী ভূট্টো সহ প্রমুখ।
মানিকছড়ি উপজেলার অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লি, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি, মানিকছড়ি স-মিল শ্রমিক সমবায় সমিতি লি. শ্রমজীবি সমবায় সমিতি লি. গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি ৫ টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
