বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামাদারীপুরের কালকিনিতে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

এম, জুলফিকার আলী ভুট্টোঃ মাদারীপুরের কালকিনিতে উপজেলা পরিষদের মিলনায়তনে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই. ই. এম ইউনিটের আর্থিক সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক অনুষ্ঠানে অংশ নেন।

বহিঃধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ আগামী ৬ জানুয়ারী-২০২৪ খ্রি. শনিবার রাত ৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দিনের নির্দেশনায়, উপ-পরিচালক মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এক যোগে প্রচার হবে।

বাংলাদেশ বেতার সবার জন্য, সব সময়, সব খানে, এই স্লোগানকে সামনের রেখে রেডিও সেটে ঢাকা ‘ক’ ৬৯৩ কিলোহার্টজে ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ ছাড়া বাংলাদেশ বেতারের অ্যাপে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি শুনতে পাবেন এ অনুষ্ঠান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular