রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম বিনোদনমা হলেন অভিনেত্রী নাবিলা

মা হলেন অভিনেত্রী নাবিলা

বিনোদন ডেস্কঃ মা হয়েছেন ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

বৃহস্পতিবার (১ জুলাই, ২০২১) বেলা ১২টার দিকে কন্যাসন্তান জন্ম দেন তিনি। পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নাবিলা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে তারা বিয়ে করেন।

আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং ও নাটকে আগে থেকেই অভিনয় করলেও এই সিনেমাটি নাবিলার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। সিনেমাটিতে তার অভিনয় সব শ্রেণির দর্শকের মাঝে প্রশংসিত হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular