শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম অর্থনীতি ও বাণিজ্যবেসিক ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংক লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেমের সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা সভায় উপস্থিত ছিলেন। 
এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান স্বাগত বক্তব্য দেন। 
পরিচালনা পর্ষদের সদস্য-মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপকগণ, চীফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও), কোম্পানি সচিব এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোং-এর প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। 
সভায় ব্যাংকের ২০২১ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন। 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular