বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম মহানগরবিধিনিষেধ লঙ্ঘন সপ্তম দিনে ঢাকায় ৫৬৮ জন গ্রেফতার

বিধিনিষেধ লঙ্ঘন সপ্তম দিনে ঢাকায় ৫৬৮ জন গ্রেফতার

নগর প্রতিনিধিঃ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ সপ্তম দিনে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম বৃহস্পতিবার (২৯ জুলাই, ২০২১) এ তথ্য জানান।
তিনি বলেন, বিধিনিষেধ লঙ্ঘন করে অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬৮ জনকে গ্রেফতার করা হয় । 
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৪৩১টি গাড়ির ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ  রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায়  শুরু হওয়া ১৪ দিনের এ কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular