বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকবিক্রি হলো বক্সার মোহাম্মদ আলির আঁকা বিরল ছবি

বিক্রি হলো বক্সার মোহাম্মদ আলির আঁকা বিরল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলির আঁকা ছবি, স্কেচ ও পেইন্টিংসের বিরল একটি সংগ্রহ নিলামে প্রায় দশ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের বোনহ্যামস অকশন হাউসে প্রায় ২৬টি শিল্পকর্ম নিলামে তোলা হয়। এসব শিল্পকর্মের মধ্যে সবচেয়ে প্রত্যাশিতটি ছিল ‘স্টিং লাইক এ বি’। এটি বিক্রি হয়েছে চার লাখ ২৫ হাজার ডলার, যা ধারণার চেয়ে অন্তত ১০ গুণ বেশি।

মোহাম্মদ আলির যেসব শিল্পকর্ম নিলামে তোলা হয় তা সংগ্রহ করেন শিল্প সংগ্রাহক এবং তার বন্ধু রডনি হিলটন ব্রাউন। তিনি জানান, ১৯৭৭ সালে বোস্টনে এক লড়াইয়ের পর তার প্রথম তিনটি ছবি আঁকেন। এসব শিল্পকর্ম মোট ৯ লাখ ৪৫ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়, যা প্রত্যাশার চেয়ে অন্তত তিনগুণ বেশি। অ্যাথলেট, অ্যাক্টিভিস্ট এবং কবি হিসেবে ব্যাপক প্রশংসিত মোহাম্মদ আলি। তবে তার শিল্প প্রতিভার কথা কমই জানা যায়। বোনহ্যামস অকশন হাউস জানিয়েছে, পেশাদার শিল্পী বাবার সন্তানের উৎসাহে মোহাম্মদ আলি সারা জীবনই ছবি এঁকেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular