বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিবান্দরবানে জুম চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বান্দরবানে জুম চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বান্দরবান জেলার থানচি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে তিল, আউশ, আনারস ও আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪টি ইউনিয়নের ৩৩০ জন জুম চাষীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

সম্প্রতি উপজেলা পরিষদের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জুম চাষীদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।

এ সময় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল- ফয়সাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, ২৫০ জন জুম চাষী কৃষককে আউশ ধানের উপকরণ হিসেবে জনপ্রতি উফশী ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়েছে। এছাড়াও ৮০ জন জুম চাষী কৃষককে জনপ্রতি পাহাড়ী কালো ও সাদা রংঙের তিল এককেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি প্রদান করা হয়েছে।

1 মন্তব্য

  1. থানচি উপজেলায় কৃষকদের জন্য এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির এই প্রচেষ্টা স্থানীয় কৃষকদের জন্য একটি বড় সুযোগ। কৃষি বিভাগের কর্মকর্তাদের এই উদ্যোগে অংশগ্রহণ ও সহযোগিতা প্রশংসার দাবিদার। আশা করা যায়, এই কর্মসূচি কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রণোদনা কর্মসূচির দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে?

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular