- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকবন্যায় প্রাণহানি জার্মানিতে ১৩৩ জন, ইউরোপে ১৫৩ জন

বন্যায় প্রাণহানি জার্মানিতে ১৩৩ জন, ইউরোপে ১৫৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানিতে ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা শনিবার ১৩৩ জনে দাঁড়িয়েছে। এদিকে বেলজিয়ামে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ইউরোপে মৃতের সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
জার্মানির কোব্লেঞ্জ নগরীর পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিনল্যান্ড-পলেটিনেট অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৯০ জন প্রাণ হারিয়েছেন। পার্শ্ববর্তী নর্থ রিন-ওয়েস্ট ফালিয়ায় বন্যায় আরো ২৪ জনের প্রাণহানি ঘটেছে।
এদিকে ইউরোপের আরেকটি দেশ বেলজিয়ামে বন্যায় ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ইউরোপে ব্যাপক বন্যায় প্রাণহানির সংখ্যা ১৫৩ জনে দাঁড়ালো।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular