গ্রামীণ কৃষি ডেস্কঃ জেলায় আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪২ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ রোববার দুপুরে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশ সুপার মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গমাতার নামে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদ বাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
গ্রামীণ কৃষি/শিপন

