নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (১৫ আগস্ট, ২০২১) ধানমন্ডি ৩২ নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নুরের আলো মিডিয়ার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
নুরের আলো মিডিয়া ও এশিয়ান খবর বিডি.কমের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুজ্জামান বাচ্চুর সাথে এই সময় উপস্থিত ছিলেন গ্রামীণ কৃষি পত্রিকার উপদেষ্টা এবং বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ; গ্রামীণ কৃষির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন গোপালগন্জ জেলা সমিতি ঢাকার ক্রীড়া সম্পাদক ও সিনিয়র আইনজীবী এডভোকেট ম. কামরুজ্জামান, গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম।
গ্রামীণ কৃষি/ইমন

